বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

রিমান্ডের নারী আসামি পালাল যাত্রাবাড়ী থানা থেকে

সোনার দেশ ডেস্ক ২৭ আগস্ট ২০২৬ ০৯:৪১ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৭ আগস্ট ২০২৬ ০৯:৪১ অপরাহ্ন
রিমান্ডের নারী আসামি পালাল যাত্রাবাড়ী থানা থেকে

রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে থাকা এক নারী আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।


পলাতক আসামির নাম মিতু আক্তার। বৃহস্পতিবার সকালে থানা থেকে কৌশলে তিনি পালিয়ে যান।


একটি হত্যা মামলার এই আসামি তিন দিনের রিমান্ডে ছিলেন এবং বৃহস্পতিবার তার রিমান্ডের শেষ দিন ছিল বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ওসি আহমেদ রাজু।


তিনি বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


তথ্যসূত্র: বিডিনিউজ