পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন করলেন বিদ্যুৎ সচিব
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের, বিদ্যুৎ বিভাগের সচিব ও বিসিএমসিএল পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান মিজ মিরানা মাহরুখ। শনিবার (২৯ আগষ্ট) তিনি বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড পরিদর্শন করেন।
এ সময় সচিবের সাথে ছিলেন পিডিবির চেয়ারম্যান ও সদস্য (অর্থ), সদস্য (জেনারেশন), পরিচালক (অর্থ) পেট্রোবাংলা, মহাপরিচালক, বিএমডি, উপ-মহাপরিচালক, জিএসবিসহ বিদ্যুৎ বিভাগের অপরাপর কর্মকর্তাবৃন্দ।
বিদ্যুৎ সচিব বিসিএমসিএল-এর কার্যক্রম সম্পর্কে আলোচনা ও দিকনির্দেশনা প্রদানসহ বিভিন্ন স্থাপনা, কোলইয়ার্ড এবং সাবসিডেন্স এলাকা পরিদর্শন করেন। এছাড়া খনি এলাকায় তিনি একটি গাছের চারা রোপন করেন।