বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নড়াইলে স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ, স্ত্রীসহ গ্রেপ্তার ২

সোনার দেশ ডেস্ক ৩০ আগস্ট ২০২৬ ০২:২২ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ৩০ আগস্ট ২০২৬ ০২:২২ অপরাহ্ন
নড়াইলে স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ, স্ত্রীসহ গ্রেপ্তার ২

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক ব্যক্তিকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্ত্রী ও বেয়াইকে গ্রেপ্তার করেছে পুলিশ।


লোহাগড়া থানার পরিদর্শক অজিত কুমার রায় জানান, শনিবার কাশিপুর ইউনিয়নের ভাটগাতী গ্রাম থেকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়। পরে তাদের বিরুদ্ধে হত্যা মামলা হলে রোববার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।


গ্রেপ্তাররা হলেন- কাশিপুর ইউনিয়নের ভাটগাতী গ্রামের বাসিন্দা মফিজার মোল্যার স্ত্রী ফতেমা বেগম ও বেয়াই একই ইউনিয়নের ঈশানগাতী গ্রামের বাসিন্দা মশিয়ার রহমান।


তথ্যসূত্র: বিডিনিউজ