সাবেক নৌ প্রতিমন্ত্রী ও মেয়রের বাড়িতে অগ্নিসংযোগ

সোনার দেশ ডেস্ক:
সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সোয়া ৮ টার দিকে বোচাগঞ্জ উপজেলার ধনতলা এলাকার তার গ্রামের বাড়িতে এই অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা।
একই সময়ে সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আসলামের বাড়িতেও অগ্নিসংযোগ সংযোগ করা হয়। অগ্নিকা-ের ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকা-ের ঘটনায় দুটি বাড়িরই আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে বারবার যোগাযোগ করা হলেও বোচাগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম ফোন রিসিভ করেননি।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন