বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

ফিল্মি স্টাইলে বরযাত্রীর গাড়ি থেকে নববধূকে তুলে নিলেন ছাত্রদল কর্মী

অভিযুক্ত আতিকুর রহমান মিয়াদ ৩১ আগস্ট ২০২৬ ০৬:৪২ অপরাহ্ন জাতীয়
অভিযুক্ত আতিকুর রহমান মিয়াদ ৩১ আগস্ট ২০২৬ ০৬:৪২ অপরাহ্ন
ফিল্মি স্টাইলে বরযাত্রীর গাড়ি থেকে নববধূকে তুলে নিলেন ছাত্রদল কর্মী

বিয়ে শেষ। নতুন বউকে নিয়ে বাড়ির পথে বরযাত্রীর গাড়ি। পথেই হঠাৎ গতিরোধ। এরপর গাড়িতে ভাঙচুর। একপর্যায়ে নববধূকে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে নিয়ে যায় একদল যুবক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (৩০ আগস্ট) রাতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।


অভিযুক্ত আতিকুর রহমান মিয়াদ উপজেলার জিনারী ইউনিয়নের চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে। তিনি ছাত্রদলের কর্মী বলে দলীয় সূত্রে জানা গেছে। ১৬ আগস্ট কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে হোসেনপুর উপজেলা ছাত্রদলের নেতা হিসেবে তিনি ডিউটি পাস পেয়েছিলেন বলেও জানা গেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার (২৮) বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশে রওনা হন বর ও বরযাত্রীরা। কিন্তু হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে একদল যুবক মাইক্রোবাসটির গতিরোধ করেন বলে অভিযোগ।


স্থানীয়দের ভাষ্য, আতিকুর রহমান মিয়াদের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন যুবক গাড়িটি থামান। এরপর মাইক্রোবাসে ভাঙচুর চালিয়ে নববধূ তামান্না আক্তারকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।


ঘটনার পর তামান্না ও আতিকুর রহমান মিয়াদের কথিত সম্পর্কের বিষয়টিও সামনে এসেছে। স্থানীয় সূত্রের দাবি, তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে স্থানীয় পর্যায়ে আগে থেকেই আলোচনা ছিল বলে জানা গেছে।


তথ্যসূত্র: জাগোনিউজ