বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বেসরকারি শিক্ষকদেরও পে-স্কেল দেওয়া হবে

সোনার দেশ ডেস্ক ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০৭ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০৭ অপরাহ্ন
বেসরকারি শিক্ষকদেরও পে-স্কেল দেওয়া হবে
ফাইল ছবি

বেসরকারি শিক্ষকদের পে-স্কেল দেওয়া হবে বলে সুখবর দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) হিসেবে রূপান্তরের ২৩তম বর্ষপূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ‘বিশ্ববিদ্যালয় দিবসের-২০২৬’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।


শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা অনুমোদন পাওয়া জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতায় আসবেন।


জাতীয় বেতন স্কেল ২০২৬ সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়।


পরে বিফ্রিংয়ে প্রায় পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী পে-স্কেলে অন্তর্ভুক্ত হবেন কি না– এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, এটা এখন বলতে পারছি না। এ সম্বন্ধে পরবর্তী সিদ্ধান্ত আসবে যখন তখন জানবেন।


তবে এমপিওভুক্ত শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় থেকেও জানানো হয়েছে, তারাও নতুন বেতন স্কেলের অধীনে আসবেন।


তথ্যসূত্র: বাংলানিউজ