বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু

সোনার দেশ ডেস্ক ০২ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৫২ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০২ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৫২ অপরাহ্ন
হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৭ শিশু।

বুধবার (২ সেপ্টেম্বর)স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬৩ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১ হাজার ৩৪ শিশু।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮৮৪ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ৯৯ শিশু। সব মিলিয়ে এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে মোট ৯৮৩ শিশুর মৃত্যু হয়েছে।


দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ১৮৪ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ১৯ হাজার ৪৪৭ জন। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪০ হাজার ৪৭২ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৩৫ হাজার ৪১৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।


তথ্যসূত্র: রাইজিংবিডি