‘বন্ধু আমরা’ সংগঠনের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি :
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় সিসিবিভিও-রাজশাহী ও রক্ষাগোলা সমন্বয় কমিটির সহযোগিতায়, বন্ধু আমরা সংগঠনের আয়োজনে গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের আগোলপুর রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের সমাজ গৃহ প্রাঙ্গণ ও সিসিবিভিও শাখা কার্যালয় কাকনহাটে বয়োজ্যৈষ্ঠ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “বন্ধু আমরা” সংগঠনের মাহফুজুল ইসলাম লিটন, বাবুল ইসলাম, খালেদা হোসেন, নাসিমা জাহান নীরু, সালেহ ইমাম জনি ও আরিফ কামাল ইথার। এছাড়াও সিসিবিভিওর প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন মো: শাহাবুদ্দিন, নিরাবুল ইসলাম, পৌল টুডু, ইমরুল সাদাত, মানিক এক্কা।