শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ কর্মীসহ ১৬ জন গ্রেপ্তার

WP Import ১৯ ডিসেম্বর ২০২৫ ০৬:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৯ ডিসেম্বর ২০২৫ ০৬:০৩ অপরাহ্ন
নগরীতে সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ কর্মীসহ ১৬ জন গ্রেপ্তার
নগরীতে সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ কর্মীসহ ১৬ জন গ্রেপ্তার


সংবাদ বিজ্ঞপ্তি :


রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১৬ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ১৪ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ২ জন, মাদক মামলায় ৫ জন এবং অন্যান্য মামলায় ৭ জন রয়েছেন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতরা হলো মো. শহীদুল ইসলাম পচা (৪০) ও মো. জাহিদুল ইসলাম (৩৬)। শহীদুল রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবাপাড়া এলাকার মৃত নসিম উদ্দিনের ছেলে। সে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর। আওয়ামী যুবলীগের কর্মী জাহিদুল একই থানার বড় বনগ্রাম কুচপাড়া এলাকার মো. শমসের আলীর ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।