বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বগুড়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনার কবলে

সোনার দেশ ডেস্ক ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৭ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৭ অপরাহ্ন
বগুড়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনার কবলে
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি রাস্তার পাশের জমিতে

শ্রবণ প্রতিবন্ধী এক বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী কিছুটা আহত হয়েছেন।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।


শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান বলেন, প্রতিমন্ত্রী ঢাকা থেকে নিজ নির্বাচনি এলাকা জয়পুরহাটে যাচ্ছিলেন। পথে শ্রবণ প্রতিবন্ধী এক বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে গাড়িটি রাস্তার পাশের জমিতে নেমে পড়ে। গাড়িতে প্রতিমন্ত্রীর সঙ্গে তার স্ত্রীও ছিলেন। দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান। গাড়িটি এখনো উদ্ধার করা যায়নি।


ওসি আরো বলেন, দুর্ঘটনায় শ্রবণ প্রতিবন্ধী ওই বৃদ্ধা নারীও আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে। তার নাম ফিরোজা; তিনি স্থানীয় গোপীনাথপুর গ্রামের বাসিন্দা।


তথ্যসূত্র: রাইজিংবিডি