বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

সোনার দেশ ডেস্ক ০৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫০ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫০ অপরাহ্ন
ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড
ফাইল ছবি

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের প্রাণ গেছে; এ সময়ে মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৫৮ জন।


এক দিনের হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা চলতি বছরের সর্বোচ্চ।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১১৭ জনে। এর মধ্যে সেপ্টেম্বর মাসের ৬ দিনেই মারা গেছেন ২০ জন।


নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৯৩ জন, দক্ষিণ সিটিতে ১৪৮ জন ভর্তি হয়েছেন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৬ জন।


এ ছাড়া বরিশাল বিভাগে ১৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৯ জন, খুলনায় ৩৩৪ জন, ময়মনসিংহে ৮৪, রংপুরে ৯৬ জন, রাজশাহীতে ১১২ এবং সিলেটে ৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।


স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।


গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মত।


তথ্যসূত্র: বিডিনিউজ