শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে ১০ নং ওয়ার্ড যবলীগ নেতাসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৩৮ জন

WP Import ১৮ ডিসেম্বর ২০২৫ ০১:৫৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৮ ডিসেম্বর ২০২৫ ০১:৫৬ অপরাহ্ন
নগরীতে ১০ নং ওয়ার্ড যবলীগ নেতাসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৩৮ জন
নগরীতে ১০ নং ওয়ার্ড যবলীগ নেতাসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৩৮ জন


সংবাদ বিজ্ঞপ্তি :


রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে মোট ৩৮ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ৩৬ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১১ জন, মাদক মামলায় ১২ জন এবং অন্যান্য মামলায় ১৩ জন রয়েছেন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মো: সামিউল ইসলাম রবিন ওরফে ইয়াবা রবিন (৩২) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হাতেম খাঁ ছোট মসজিদ এলাকার মৃত আব্দুল জব্বার ওরফে মন্টু খলিফার ছেলে। সে রাজশাহী মহানগরীর ১০ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।