পার্বতীপুরে ফুটবল টুর্নামেন্টে দাউদপুর ফুটবল একাডেমি জয়ী
দিনাজপুরের পার্বতীপুরে রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ভবের বাজার চাম্পাতলী মাঠে উৎসবমুখর পরিবেশ ও কানায় কানায় দর্শকদের উপচেপড়া সমাগমে পুরো মাঠ এক অন্যরকম রূপ ধারণ করেছিল। ভবের বাজার ফুটবল একাদশের আয়োজনে অনুষ্ঠিত জমজমাট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ খেলায় রোমাঞ্চকর লড়াইয়ের মধ্য দিয়ে দিনের অত্যন্ত আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল দাউদপুর ফুটবল একাডেমি বনাম ফুটবল একাডেমি সৈয়দপুর।
টানটান উত্তেজনাকর এই খেলায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ৩/২ গোলে ফুটবল একাডেমি সৈয়দপুরকে পরাজিত করে দাউদপুর ফুটবল একাডেমি বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
খেলাটিতে ওমর ফারুক বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা যোগান বিশিষ্ট জ্বালানী তেল ব্যবসায়ী ও নবগঠিত পার্বতীপুর পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক মানজুর রশিদ।