বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন

সোনার দেশ ডেস্ক ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
মন্ত্রিসভার বৈঠক (ফাইল ছবি)

নিম্নস্তরের সিগারেটের অবৈধ বাণিজ্য রোধ এবং রাজস্ব ঘাটতি কমাতে এ স্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা করা হয়েছে। 


সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে এ প্রস্তাব করা হয়।


প্রস্তাব অনুযায়ী, নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি ১০ শলাকার জন্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা করা হয়। এ লক্ষ্যে সিগারেটের মূল্য নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার বিধিমালা-সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন সংশোধনের প্রস্তাব করা হয়েছে।


সংশ্লিষ্টরা মনে করছেন, নিম্নস্তরের সিগারেটের মূল্য পুনর্র্নিধারণের ফলে এই পণ্যের অবৈধ বাণিজ্য কমবে। একইসঙ্গে সরকারের রাজস্ব ঘাটতিও হ্রাস পাবে।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন