বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাজশাহীতে বোর্ড চ্যালেঞ্জ করে ফেল থেকে পাস ১১১ জন

নিজস্ব প্রতিবেদক ১০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪০ অপরাহ্ন
রাজশাহীতে বোর্ড চ্যালেঞ্জ করে ফেল থেকে পাস ১১১ জন

এসএসসির ফল প্রকাশের পর খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করে রাজশাহী শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ১১১ জন শিক্ষার্থী। পুনর্নিরীক্ষণে বোর্ডের মোট ১ হাজার ৪০৩ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজশাহী শিক্ষা বোর্ড থেকে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।


রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরিন জানান, গত ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের পর ৩৯ হাজার ৭৬২ জন পরীক্ষার্থী ৯৮ হাজার ৭১০টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিল। পুনর্নিরীক্ষণে ১ হাজার ৪০৩ জনের নম্বর পরিবর্তন হয়েছে। এর মধ্যে ১১১ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২০২ জন। এছাড়া মোট ৬৩৯ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। একজন পরীক্ষার্থী ফেল থেকে সরাসরি জিপিএ-৫ পেয়েছে।


রাজশাহী শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন। গত ১০ আগস্ট প্রকাশিত ফলে ১ লাখ ১২ হাজার ৮৬ জন পাস করে। পাসের হার ছিল ৬৩ দশমিক ৬৭ শতাংশ। প্রথম প্রকাশিত ফলে জিপিএ-৫ পেয়েছিল ১৬ হাজার ১১৩ জন পরীক্ষার্থী।