বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে বৃত্তি প্রদান

রাবি প্রতিবেদক ১০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ১০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪১ অপরাহ্ন
রাবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে বৃত্তি প্রদান
নবীনবরণ, বৃত্তি প্রদান ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তি প্রদান করেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের নবীনবরণ, বৃত্তি প্রদান ও বিদায় সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম বিভাগের নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান ও বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতি স্মারক প্রদান করেন। তিনি বিভাগের মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের প্রফেসর মু. শামসুল আলম বীর প্রতীক বৃত্তি, প্রফেসর আব্দুর রহমান বৃত্তি ও প্রফেসর মকবুল হোসেন বৃত্তি প্রদান করেন। এবার বিভিন্ন বর্ষের ৩৬ জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।


বিভাগের সভাপতি প্রফেসর মো. লতিফুর রহমান সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ভূগোল সমিতি আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির কোষাধ্যক্ষ ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রফেসর মো. মিজানুর রহমান-২। এছাড়া বিভাগের অন্যতম অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর রফিকুল আলম রুমিও বক্তব্য রাখেন।


সেখানে অন্যদের মধ্যে বিভাগের শিক্ষক এবং নবীন ও বিদায়ী শিক্ষার্থীও বক্তব্য রাখেন।