বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাবিতে অ্যাম্বুলেন্স উদ্বোধন

রাবি প্রতিবেদক ১০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ১০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪১ অপরাহ্ন
রাবিতে অ্যাম্বুলেন্স উদ্বোধন
রাবিতে দুটি নতুন অ্যাম্বুলেন্স উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুটি নতুন অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম প্রশাসন ভবন-১ চত্বরে ভারপ্রাপ্ত প্রধান চিকিৎসক ডা. মাফরূহা সিদ্দিকা লিপির হাতে অ্যাম্বুলেন্স দুটির চাবি তুলে দিয়ে এর উদ্বোধন করেন।


এসময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।


নতুন এই অ্যাম্বুলেন্সগুলিতে অক্সিজেন সরবরাহসহ জরুরি চিকিৎসা প্রদানের ব্যবস্থা আছে।


অ্যাম্বুলেন্স দুটি উদ্বোধন করে উপাচার্য তাঁর মন্তব্যে বলেন, এর মাধ্যমে রাবিতে জরুরি পরিস্থিতিতে রোগীদের আনা-নেওয়া ও চিকিৎসা সেবা প্রদান আরও গতিশীল হলো বলে উল্লেখ করেন। তিনি রাবি চিকিৎসা কেন্দ্রের সেবার অধিকতর উন্নয়নের জন্য আরও কিছু পরিকল্পনা, যেমন জরুরি চিকিৎসা সুবিধা বাড়ানো, প্রয়োজনীয় ঔষুধের সরবরাহ, বিশেষজ্ঞ চিকিৎসকসহ দক্ষ টেকনিশিয়ান ও নার্স  নিয়োগের কথা জানান। এছাড়া রাবি চিকিৎসা কেন্দ্রে আইসিইউ সুবিধা চালুর সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।


অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।