বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নগরীতে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৫ অপরাহ্ন
নগরীতে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা, দামকুড়া, শাহমখদুম, মতিহার ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, চোলাইমদ, হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এসময় নারীসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।


গত ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ বালানগর গ্রামের মৃত সাদেক আলীর স্ত্রী মোসা: রেখা বিবি ওরফে রেফা (৪৬)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে রেফাকে গ্রেপ্তার করে। এসময় তার বসতবাড়ি তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


তাছাড়াও দামকুড়া থানা পুলিশ একই তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে মেদবাড়ী গ্রামের মৃত যোসেফ বিশ্বাসের ছেলে ফ্রান্চিস বিশ্বাস (২৩)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ফ্রান্চিসকে গ্রেপ্তার করে। এ সময় তার বসতবাড়ি তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।


অন্যদিকে শাহমখদুম থানা পুলিশ একই তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ভূগরইল এলাকায় অভিযান পরিচালনা করে ভূগরইল (পশ্চিমপাড়া) গ্রামের মো: কামরুজ্জামানের ছেলে মো: রবিউল ইসলাম (২৭)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও .৭০ (দশমিক সাত শুন্য) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।


এছাড়া, মতিহার থানা পুলিশ একই তারিখ বিকেল আনুমানিক সোয়া ৪টার দিকে চরশ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের রুপচানের স্ত্রী মোছা: মিলনী বেগম ওরফে মিলনা (৫৬)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


অপরদিকে বোয়ালিয়া থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক পৌনে ৯টার দিকে মালোপাড়া সোনাদিঘীর মোড় এলাকার মদন সরকারের ছেলে মাধব সরকার (৪৫) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে মাধবকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।