বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বদলগাছীতে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

বদলগাছী প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৮ অপরাহ্ন
বদলগাছীতে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

নওগাঁর বদলগাছী নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো, রাকিবুল ইসলাম (২৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে আক্কেলপুর গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাকে গেপ্তার করে। রাকিবুল আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। থানার ওসি (তদন্ত) মো, নজরুল ইসলাম সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। থানার অফিসার ইনচার্জ মো, রুহুল আমিন বলেন সিআর মামলা নম্বর ২২২/২৫(রমনা) চিপ মেট্রোপলটন ম্যাজিস্ট্রেট আদারত-১৭ এর ওয়ারেন্ট ভূক্ত আসামী রাকিবুল ইসলাম। তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। সে নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি।