শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাঘায় বিজয় দিবসে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

WP Import ১৬ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৬ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৭ অপরাহ্ন
বাঘায় বিজয় দিবসে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
বাঘায় বিজয় দিবসে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি :


রাজশাহীর বাঘায় মহান বিজয় দিবসে শারীরিক প্রতিবন্ধী ও সমাজের অবহেলিত চলাচলে অক্ষম, ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার ১০ জন প্রতিবন্ধির মাঝে এই হুইল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার সাবিহা সুলতানা ডলি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ভাইস চেয়ারম্যান মুহম্মদ শফিউর রহমান শফি, বাঘা থানা অফিসার ইনচার্জ সেরাজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শফিউল্লাহ সুলতান, পানি সম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে প্রতিবন্ধিদের চিহিৃত করে, যাদের হুইল চেয়ার প্রয়োজন, যারা চলাচলে অক্ষম তাদের খুঁজে হুইল চেয়ার বিতরণ করা হয়।