বাঘায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকলে জাতীয় পতাকা উত্তোলনের ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ৩১ বার তোপধ্বনির পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার সাবিহা সুলতানা ডলি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ভাইস চেয়ারম্যান মুহম্মদ শফিউর রহমান শফি, বাঘা থানা অফিসার ইনচার্জ সেরাজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শফিউল্লাহ সুলতান, পানি সম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম প্রমু। সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের খাবার, ক্রেস্ট, নগদ অর্থ প্রদান করা হয়। #