শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাঘায় মহান বিজয় দিবস উৎযাপন

WP Import ১৬ ডিসেম্বর ২০২৫ ০৭:৩০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৬ ডিসেম্বর ২০২৫ ০৭:৩০ অপরাহ্ন
বাঘায় মহান বিজয় দিবস উৎযাপন
বাঘায় মহান বিজয় দিবস উৎযাপন


বাঘা (রাজশাহী) প্রতিনিধি :


রাজশাহীর বাঘায় মহান বিজয় দিবস উৎযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার সাবিহা সুলতানা ডলি,

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ভাইস চেয়ারম্যান মুহম্মদ শফিউর রহমান শফি, বাঘা থানা অফিসার ইনচার্জ সেরাজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শফিউল্লাহ সুলতান, পানি সম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম প্রমু। ।