চারঘাটে মহান বিজয় দিবস পালিত

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসের কর্মসূচি মোতাবেক সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা শুরু হয়।
এরপর সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস, চারঘাট মডেল থানার (ওসি) হেলাল উদ্দিন ফারুকী সহ বিভিন্ন সরকারি, বেসরকারি কর্মকর্তাগন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টায় চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ও চারঘাট মডেল থানার (ওসি) হেলাল উদ্দিন ফারুকী। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান সহ বীর মুক্তিযোদ্ধারা বেলুন ও পায়রা উড়িয়ে কুচকাওয়াজ প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি, বি এন সিসি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।