আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস পালন

সংবাদ বিজ্ঞপ্তি :
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (আমুস্ট) যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষ্যে সকাল ৯:০০ টায় আমুস্টের ক্যাম্পাস থেকে একটি বিজয় র্যালি শুরু করা হয় যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়।
পরবর্তীতে আমুস্টের অডিটোরিয়ামে সকাল ১০:৩০ টায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন আমুস্টের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম।
এছাড়াও ব্যবসায় প্রসাশন অনুষদের সম্মানিত ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. আখতার উদ্দীন, কলা অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ড. এম আতর আলী ও প্রকৌশল অনুষদের সম্মানিত ডিন প্রফেসর মোহা. আব্দুস সোবহান এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটিতে কোরআন তিলাওয়াত করেন জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক।
দোয়া সঞ্চালনা করেন প্রফেসর মোহাঃ আবদুস সোবহান, ডিন প্রকৌশল অনুষদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের লেকচারার জনাব মো. আশরাফুল ইসলাম (রনি)। বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ আলোচনা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।