পুঠিয়া যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও পুঠিয়া উপজেলা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান, সহকারী কমিশনার ভূমি শিবু দাস, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি ও রাজশাহী-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বিএনপি ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সাধারণ মানুষ একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন
করে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সারাদিনের অনুষ্ঠান শুরু করা হয়।