গোদাগাড়িতে ৬০০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি :
মঙ্গলবৈার (১৬ ডিসেম্বর) আনুমানিক রাত ৩০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ সাহেবনগর বিওপি’র আভিযানিক দল কানাপাড়া এলাকায় কলা বাগান থেকে মালিকবিহীন ৬০০ প্যাকেট পাতার বিড়ি জব্দ করেছে।
বিজিবি সদস্যদের উপস্থিতি টের চেয়ে চোরাকারবারি প্লাস্টিক ব্যাগে থাকা বিড়ি ফেলে পালিয়ে যায়।
জব্দকৃত ভারতীয় পাতার বিড়ি গোদাগাড়ী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।