শনিবার, আগস্ট ২২, ২০২৬

মহিলা পরিষদের বিজয় দিবস পালিত

WP Import ১৬ ডিসেম্বর ২০২৫ ০৬:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৬ ডিসেম্বর ২০২৫ ০৬:০৬ অপরাহ্ন
মহিলা পরিষদের বিজয় দিবস পালিত
মহিলা পরিষদের বিজয় দিবস পালিত


সংবাদ বিজ্ঞপ্তি :


বাংলাদেশ মহিলা পরিষদ , রাজশাহী জেলা শাখার উদ্যোগে আজ ১৬ ডিসেম্বর ২০২৫ সকাল ৯.০০ টায় মহান মুক্তিযুদ্ধের সকল শ্রেণীর আত্মত্যাগীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে রাজশাহী কলেজ শহীদ মিনারে ফুলের ডালা দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শহীদ মিনারের একপাশে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে সভাপতি কল্পনা রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিলুফার আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন, প্রশিক্ষণ সম্পাদক সেলিনা বানু, সদস্য তাহেরা খাতুন, সোমা হাসান প্রমুখ।