শনিবার, আগস্ট ২২, ২০২৬

পোরশায় মহান বিজয় দিবস উদযাপন

WP Import ১৬ ডিসেম্বর ২০২৫ ০৫:৫৯ অপরাহ্ন
WP Import ১৬ ডিসেম্বর ২০২৫ ০৫:৫৯ অপরাহ্ন
পোরশায় মহান বিজয় দিবস উদযাপন
পোরশায় মহান বিজয় দিবস উদযাপন


পোরশা (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর পোরশায় ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার ভোরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সুচনা করা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা বিএনপিসহ বিভিন্ন দল, প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্তরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ও নওগাঁ-১ আসনে জামায়াতের এমপি প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলমের নেতৃত্বে উপজেলার নিতপুরে এবং উপজেলা ইসলামী আন্দোলনের আয়োজনে নওগাঁ-১ আসনে ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হক শাহ্ এর নেতৃত্বে সারাইগাছী বাজারে বিজয় মিছিল বের করা হয়।