শনিবার, আগস্ট ২২, ২০২৬

বরেন্দ্র কলেজে মহান বিজয় দিবস পালিত

WP Import ১৬ ডিসেম্বর ২০২৫ ০৫:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৬ ডিসেম্বর ২০২৫ ০৫:৪৭ অপরাহ্ন
বরেন্দ্র কলেজে মহান বিজয় দিবস পালিত
বরেন্দ্র কলেজে মহান বিজয় দিবস পালিত


সংবাদ বিজ্ঞপ্তি :


যথাযথ মর্যাদায় বরেন্দ্র কলেজে মহান বিজয় দিবস পালিত হয়। সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে প্রতিষ্ঠানের শহিদ বেদীতে পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় ও শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা। দোয়া ও মোনাজাত পাঠ করেন অত্র কলেজের সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মোঃ আব্দুল জব্বার, অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শরীর চর্চা শিক্ষক জনাব মোঃ মামুন-উর রশীদ। এসময় মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন অত্র কলেজের সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুস সাদাত।