মোহনপুরে নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস পালন

কেশরহাট প্রতিনিধি:
মোহনপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ফাতিহা পাঠ, জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবকসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।
এদিন এসকল কর্মসূচিতে মোহনপুর উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা ভূমি অফিস, মোহনপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন, মোহনপুর প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, মোহনপুর ফায়ার সার্ভিস, মোহনপুর উপজেলা আনসার ভিডিবি, কেশরহাট পৌর প্রশাসন, কেশরহাট পৌর বিএনপি ও অঙ্গসংগঠন, কেশরহাট ডিগ্রি কলেজ, কেশরহাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট, কেশরহাট উচ্চবিদ্যালয়, কেশরহাট প্রগতি সংঘসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহি অফিসার ফাহিমা বিনতে আখতার, থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদ, কেশরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন, কেশরহাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আসলাম হোসেন, কেশরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ অনেকে। অন্যদিকে মোহনপুর উপজেলা জামায়াতের উদ্যোগে বিজয় বিকেলে বিজয় র্যালির আয়োজন করা হয়েছে বলে জানান উপজেলা আমীর মাওলানা জিএম আবদুল আওয়াল।