শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাঘায় হাদির ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ-সমাবেশ

WP Import ১৫ ডিসেম্বর ২০২৫ ০২:৪৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৫ ডিসেম্বর ২০২৫ ০২:৪৯ অপরাহ্ন
বাঘায় হাদির ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ-সমাবেশ
বাঘায় হাদির ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ-সমাবেশ


নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :


ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় রাজশাহী বাঘায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে বাঘা শাহদৌলা কলেজ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে বিক্ষোভ সমাবেশে বক্তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানান।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী মনোয়ারুল ইসলাম মুন্নার সঞ্চালনায় ও প্রধান সমন্বয়কারী শাহ্ মাখদুম মিলনের সভাপতিত্বে বিক্ষোভের আগে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব রনিউর রহমান, যুগ্ম আহবায়ক মতিউর রহমান, যুগ্ম সদস্য সচিব ফিরোজ আলম, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, বাঘা উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক (জুলাই যোদ্ধা) বাদশা আলী প্রমুখ।