রাজশাহী সীমান্তে মাদক বিরোধী অভিযানে ভারতীয় মদ জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি :
রোববার (১৪ ডিসেম্বর) আনুমানিক রাত ১০৩০ ঘটিকায় রাাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) খানপুর বিওপি’র আভিযানিক দল কাটাখালী থানার খানপুর হঠাৎপাড়া এলাকা থেকে মালিকবিহীন ১৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। সর্ষেখেতে একটি প্লাস্টিকের বস্তায় মদের বোতলগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল।
জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।