বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

ফরহাদ বাস্কেটবল একাডেমির কর্মকর্তা, কোচ ও খেলোয়াড়দের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩০ অপরাহ্ন
ফরহাদ বাস্কেটবল একাডেমির কর্মকর্তা, কোচ ও খেলোয়াড়দের সংবর্ধনা

ফরহাদ বাস্কেটবল একাডেমির কর্মকর্তা, কোচ ও খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এবার রাজশাহীর ফরহাদ বাস্কেটবল একাডেমি দ্বিতীয় বিভাগ থেকে ঢাকা প্রথম বিভাগ বাস্কেটবল লিগে উন্নীত হওয়ায় এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।


শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর মাস্টারসেফে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সহ সভাপতি খায়রুল আলম ফরহাদ। রাজশাহীর ফরহাদ বাস্কেটবল একাডেমির সভাপতি মমিনুল আলমের সভাপতিতে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও শরীরচর্চা বিভাগের সিনিয়র উপ-পরিচালক জামিলুর রহমান, হাতেম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন, রাজশাহীর ফরহাদ বাস্কেটবল একাডেমির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের ক্রীড়া কর্মকর্তা নুর আলম বাচ্চু, ক্রীড়া সংগঠক মালিক মোহাম্মদ আলী ও ফারুক হোসেন।


সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকার প্রথম বিভাগ বাস্কেটবল লিগে উঠার জন্য যেসব দল অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে ফরহাদ বাস্কেটবল একাডেমি শুধু রাজশাহীর খেলোয়াড় নিয়ে অংশগ্রহণ করেছিল। তারা অনেক লড়াই সংগ্রাম করে এই সাফল্য অর্জন করেছে। যা রাজশাহীর বাস্কেটবল আরও একধাপ এগিয়ে গেছে। এই সাফল্য ধরে রাখার জন্য রাজশাহীর খেলোয়াড়দের আরও কঠোর অনুশীলন অব্যাহত রাখবে। এটাই আয়োজকদের প্রত্যাশা। শুধু তাই নয়, কঠোর অনুশীলনের জন্য রাজশাহীর অনেক খেলোয়াড় জাতীয় দলে অতীতে ও বর্তমানে খেলছে। এই খেলোয়াড়দের গড়ার প্রধান কারিগর হিসাবে নিরলসভাবে কাজ করে চলেছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক খায়রুল আলম ফরহাদ। তাকে সাবেক ও বর্তমান খেলোয়াড় ছাড়াও হাতেম ফাউন্ডেশন  ও বিশিষ্ট ব্যবসায়ী মঈন উদ্দিন ফরহাদ। সবার প্রত্যাশা জাতীয় বাস্টেবল লিগে একদিন ফরহাদ বাস্টেবল একাডেমি জায়গা করে নিবে।#