পদ্মাচরে অভিযান চালিয়ে ভারতীয় মদ ও কাশির সিরাপ জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি :
শনিবার (১৩ ডিসেম্বর) আনুমানিক রাত ৯:৫০ ঘটিকায় রাাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর আভিযানিক দল রাজপাড়া থানার মিডেলচর এলাকায় পদ্মাচরে অভিযান চালিয়ে মালিকবিহীন ৩১ বোতল ভারতীয় মদ ও ১৩ বোতল ব্রোনফ-সি সিরাপ উদ্ধার করে। বিজিবি টহল দল এক চোরাকারবারিকে ধাওয়া দিলে সে প্লাস্টিকের ব্যাগে ভরা মদ ও সিরাপ ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।
জব্দকৃত মদ ও সিরাপ রাজপাড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।