শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাগমারা হতে ২৬২ বোতল অবৈধ অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী শামসুদ্দিনকে গ্রেফতার

WP Import ১৪ ডিসেম্বর ২০২৫ ০১:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৪ ডিসেম্বর ২০২৫ ০১:২৪ অপরাহ্ন
বাগমারা হতে ২৬২ বোতল অবৈধ অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী শামসুদ্দিনকে গ্রেফতার
বাগমারা হতে ২৬২ বোতল অবৈধ অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী শামসুদ্দিনকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

র‌্যাব-৫, সিপিএসসি এর আভিযানিক দল শনিবার (১৩ ডিসেম্বর) রাত পৌনে ১০ টায় রাজশাহীর বাগমারা থানার মচমইল বড়পুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ২৬২ বোতল অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী শামসুদ্দিন (৪৫)কে গ্রেফতার করেছে।

ধৃত ব্যক্তি বাগমারা থানার বইকুড়ি মণ্ডলপাড়ার মো. ইাসির আলীর ছেলে। এ সময় নগদ ১২ শো টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞপ্তিতে জানান হয়, বাগমারা থানার মচমইল বড়পুকুরিয়া এলাকায় শামসুদ্দিন হোমিপ্যাথিক ওষুধ বিক্রির আড়ালে ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত অবৈধ মাদকদ্রব্য বিক্রি করতো।
ধৃত আসামির বিরুদ্ধে বাগমারা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।