হাদির ওপর হামলার প্রতিবাদে বাঘায় বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় রাজশাহী বাঘায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে বাঘা শাহদৌলা কলেজ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ,
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোকলেসুর রহমান মুকুল, সুরুজ্জামান, যুবদল নেতা সালে আহাম্মে সালাম, শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্র দলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামিম সরকার প্রমুখ।