শনিবার, আগস্ট ২২, ২০২৬

হাদির ওপর হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

WP Import ১৩ ডিসেম্বর ২০২৫ ১১:৪৪ অপরাহ্ন
WP Import ১৩ ডিসেম্বর ২০২৫ ১১:৪৪ অপরাহ্ন
হাদির ওপর হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
হাদির ওপর হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শনিবার (১৩ ডিসেম্বর) নগরীতে বিএনপি, এনসিপি ও আপ বাংলাদেশ নামের রাজনৈতিক দলগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে।

বিএনপি :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী ও চট্টগ্রামের বিএনপি নেতা এরশাদ উল্লাহর উপর হামলার প্রতিবাদে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরীর বাটার মোড়ে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন,
ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদী ও চট্টগ্রামের বিএনপি নেতা এরশাদ উল্লাহর উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরণের ন্যাক্কারজনক হামলা করার সাহস না পায়। আমাদের সন্তানতুল্য ওসমান হাদীর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা কোনো হামলা-মামলাকে ভয় পায়না। দীর্ঘ ১৭ বছর তারা হামলা-মামলা ও নির্যাতন উপেক্ষা করে আন্দোলন সংগ্রাম করেছে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসীরা হামলা চালিয়ে নির্বাচন বানচালের যে অপচেষ্টা চালাচ্ছে তা কখনোই বাস্তবায়ন হবে না। জিয়ার সৈনিকেরা ভয় পায়না। জিয়ার সৈনিকেরা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে রাজপথে ছিল, আছে ও থাকবে।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন সভাপতির বক্তব্যে বলেন, তপসিল ঘোষণার পরপরই হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায়না। একটি চক্র অস্থিতিশীল পরিবেশ তৈরি করে নির্বাচন বানচাল করতে চায়। আমরা বিএনপি নেতাকর্মীরা কোনোভাবেই সেই সুযোগ দিবোনা।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক এড. এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, মহানগর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সহ-সভাপতি আলী আশরাফ মাসুম, সহ-সভাপতি এড. ওয়ালিউল হক রানা, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু ও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এনসিপি:
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নগরীর জিরোপয়েন্ট এ কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ। মশাল মিছিলটি নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে শুরু হয়ে মনিচত্বরে ঘুরে নগর এনসিপির কার্যালয়ে শেষ হয়।
মশাল মিছিল থেকে স্লোগান দেওয়া হয়- ‘এক হাদীর কিছু হলে লক্ষ্য হাদী জন্ম নেবে, ‘সাদি ভাই আহত কেনো- প্রশাসন জবাবা চাই, ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ‘ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ‘হাদি ভাইয়ে কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, ‘এসিপির অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশান, ‘হাদি ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই’ ‘দিল্লি না ঢাকা- ঢাকা ঢাকা’ স্লোগান দিতে থাকে।

মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন-এনসিপির মহানগর কমিটির আহ্বায়ক মোবাশ্বের আলী। এসময় তিনি বলেন, জুলাইয়ে স্তম্ভ হাদীর উপরে যে নৃশংস হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানায়। হাদীর উপরে হামলা জুলাই গণঅভ্যত্থানের উপরে হামলা। হাদীর উপরে হামলা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে হামলা। হাদীর উপরে হামলা বাংলাদেশের নির্বাচন বানচাল করার জন্য হামলা।
তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদি অপশক্তি এবং পাশ্ববর্তী রাষ্ট্রের ষড়যন্ত্রে হামলা হয়েছে। আমরা এই সরকারের কাছে আহ্বান জানায়- দ্রুততম সময়ে এই ষড়যন্ত্রের মুখোশ উন্মচন করে জাতীর সামনে খুলে দিতে হবে। তা না হলে জুলাইয়ে সুপ্ত শক্তি আবার জাগরত হয়ে আবার নতুন একটি বিপ্লবের সূচনা করবে। ওসমান হাদির উপরে যে হামলা হয়েছে, এই হামলার পরে আমরা আর বাড়িতে নিশ্চিন্তে বাড়িতে ঘুমিয়ে থাকতে পারি না। ফ্যাসিবাদের অপক্তি থেকে বাংলাদেশকে নিরাপদ না করে এই জুলাইয়ে সাথীরা ঘরে ফিরবে না।
মিছিল শেষে বক্তব্য দেন- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক উদয়। এসময় এনসিপি রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপ বাংলাদেশ:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে আপ বাংলাদেশ রাজশাহী মহানগরবিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বিকালে মহানগরের জিরো পয়েন্ট থেকে শুরু করে আলুপট্টি গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যেদিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন- আপ বাংলাদেশ রাজশাহী মহানগর কমিটির আহ্বায়ক রোকন উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রিপন রেজা, যুগ্ম আহ্বায়ক আদনান শফিক, যুগ্ম আহ্বায়ক মাসকালিন, যুগ্ম সদস্য সচিব ওয়াহিদা তামিম,যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার সিফাত, যুগ্ম সদস্য সচিব রবিউল আওয়াল, সদস্য আরাফা আহমেদ, সদস্য আশরাফুল ইসলাম রাহাত ও অন্যান্য নেতাকর্মীরা।