বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাজশাহীতে লাজফার্মার খাদ্যপণ্য ও প্রসাধনী সামগ্রী জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৯ অপরাহ্ন
রাজশাহীতে লাজফার্মার খাদ্যপণ্য ও প্রসাধনী সামগ্রী জব্দ

রাজশাহী মহানগরীতে বিএসটিআইয়ের অভিযানে লাজ ফার্মায় বেশ কিছু খাদ্যপণ্য ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে। এসব পণ্যের গায়ে আমদানিকারকের প্রয়োজনীয় সিল বা চিহ্ন না থাকার বিষয়টি প্রাথমিকভাবে পাওয়া যায়।


বুধবার (৩০ সেপ্টেম্বর) নগরীর কাদিরগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও মেসার্স ভাই ভাই রাইসকে জরিমানা করা হয়েছে। সামারি কোর্টে এই জরিমানা ও খাদ্যপণ্য এবং ও প্রসাধনী সামগ্রী জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বিএসটিআই রাজশাহীকে নির্দেশ দেওয়া হয়েছে।


মেসার্স ভাই ভাই রাইসে পাইজাম চাল বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন সামারি কোর্ট। জরিমানা অনাদায়ে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে দোকানে আতপ চালের মোড়কের মধ্যে পাইজাম চাল রেখে বিক্রির জন্য প্রদর্শন করতে দেখা যায়। একই সঙ্গে ভিন্ন জাতের চাল সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে সঠিক লেবেল ও মোড়ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।


রাজশাহী সিটি করপোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ফয়সল তারেক সামারি কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন। বিএসটিআইয়ের পক্ষে প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন সহকারী পরিচালক মো. আজিজুল হাকিম। এ সময় পুলিশ প্রশাসনের সদস্য ও আদালতের সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন।