চারঘাটে এক রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ একটিটি বিদেশি পিস্তল উদ্ধার
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮:৪০ ঘটিকায় রাজশাহীর চারঘাট থানার মুক্তারপুর পাইকিংপাড়া বিপ্লবের বালুঘাট কলাবাগানের পূর্ব পাশে ০১ টি বিদেশি পিস্তল রয়েছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ০১ টি বিদেশী পিস্তল (৭.৬৫ এমএম), ০১ (এক) রাউন্ড গুলি এবং ০১ ম্যাগাজিন পরিত্যক্ত অবস্থায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করে।
উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।