বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

শিক্ষার্থীদের পালস না বুঝলে আওয়ামী লীগের চেয়েও ঘৃণ্যভাবে বিএনপির পতন হবে; রাকসু ভিপি

রাবি প্রতিবেদক ০১ অক্টোবর ২০২৬ ০১:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ০১ অক্টোবর ২০২৬ ০১:৪৭ অপরাহ্ন
শিক্ষার্থীদের পালস না বুঝলে আওয়ামী লীগের চেয়েও ঘৃণ্যভাবে বিএনপির পতন হবে; রাকসু ভিপি

‎নির্লজ্জ দলীয়করণের উদ্দেশ্যে ৪৯তম বিসিএসের গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।


‎বৃহস্পতিবার (১ লা অক্টোবর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।


‎রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, পাস করেও যারা বিসিএস ক্যাডার হতে পারেননি, তাদের অবিলম্বে চাকরিতে নিয়োগ দিতে হবে। শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না করলে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র হবে।


‎তিনি আরও বলেন, ক্ষমতায় আসার পর বিভিন্ন সরকার দলীয়করণ করেছে। বিএনপি সরকারও একই পথে হাঁটছে। বিভিন্নভাবে দলীয়করণের চেষ্টা করা হলেও বারবার তারা জনগণের কাছে ধরা পড়ছে।


‎শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করতে হবে। জনগণ ও শিক্ষার্থীদের আবেগকে গুরুত্ব দিয়ে রাজনীতি করতে হলে সরকারকে মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। তা না হলে বিএনপি সরকারের পরিণতি আওয়ামী লীগ সরকারের চেয়ে ভিন্ন হবে না।


‎বিজয় ২৪ হলের হল সংসদের সহ-সভাপতি মোঃ রাসেল মিয়া বলেন, আমরা বর্তমান সরকারকে ফ্যাসিবাদী কায়দায় হাঁটতে দেখতেছি। তারা বার বার বিভিন্ন ক্ষেত্রে আমলাতন্ত্রকে দলীয় করণ করার অপচেষ্টা করতেছে। আপনাদের বলতে চায়, লন্ডন কিন্তু অনেক দূরে। এখন থেকেই সঠিক পথে আগান।


‎তিনি আরোও বলেন, কোনো কারণ ছাড়া চাকরি প্রত্যাশীদের যে ভেরিফিকেশন ও বিভিন্ন কারণ দেখিয়ে বাদ দেওয়া হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়। আপনারা মেধার মূল্যায়ন করুন অন্যথায় পূর্ব সরকারের মতো পরিণত হবে আপনাদেরও।