নগরীতে ট্যাপেন্টাডলসহ যুবকের কারাদণ্ড
নগরীর শাহমখদুম থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. তানজির আহমেদ সনিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) শাহমখদুম থানার নওদাপাড়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং শাহমখদুম থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এম এ গফুরের ছেলে তানজির আহমেদ সনিকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদকসংক্রান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।