বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন সিংড়ার সবুজ

সিংড়া (নাটোর) প্রতিনিধি ০১ অক্টোবর ২০২৬ ০৮:১৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সিংড়া (নাটোর) প্রতিনিধি ০১ অক্টোবর ২০২৬ ০৮:১৯ অপরাহ্ন
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন সিংড়ার সবুজ

এনসিপির সহযোগী ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) হিসেবে দায়িত্ব পেয়েছেন নাটোরের সিংড়া উপজেলার সন্তান রাকিবুল ইসলাম সবুজ।


গত ২৮ সেপ্টেম্বর জাতীয় ছাত্রশক্তির সভাপতি আবু নাসের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহসীন আল মুদাসসীর চৌধুরী সাক্ষরিত কমিটিতে তাকে সাংগঠনিক সম্পাদক করা হয়।


রাকিবুল ইসলাম সবুজের বাড়ি নাটোরের সিংড়া পৌরসভার শৈলমারী গ্রামে।

নতুন এ দায়িত্ব পেয়ে রাকিবুল ইসলাম সবুজ বলেন, আমার ওপর যে আস্থা রেখে কেন্দ্রীয় সংসদ দায়িত্ব প্রদান করেছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং রাজশাহী বিভাগে জাতীয় ছাত্রশক্তির সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে আমি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। সকলের সহযোগিতা ও দোয়া চাই।