বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

কমরেড জসিম মন্ডলের ৯ম মৃত্যুবার্ষিকী ২ অক্টোবর

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০১ অক্টোবর ২০২৬ ০৮:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০১ অক্টোবর ২০২৬ ০৮:৩৬ অপরাহ্ন
কমরেড জসিম মন্ডলের ৯ম মৃত্যুবার্ষিকী ২ অক্টোবর

উপমহাদেশের প্রখ্যাত শ্রমিকনেতা, বর্ষিয়ান বাম রাজনীতিক ও বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির উপদেষ্টা মন্ডলীর অন্যতম প্রয়াত সদস্য কমরেড জসিম উদ্দিন মন্ডলের ৯ম মৃত্যুবার্ষিকী শুক্রবার (২ অক্টোবর)।


তাঁর মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে আজ শুক্রবার সিপিবি ঈশ্বরদী উপজেলা কমিটি ও মরহুমের পরিবারের উদ্যোগে তাঁর সমাধীতে শ্রদ্ধা নিবেদন ও দোয়ার আয়োজন করা হয়েছে। এসব আয়োজনে অংশ নিতে সিপিবি ও পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য ২০১৭ সালের ২ অক্টোবর ঢাকার গ্রীণ রোডের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।