বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাবির পরিসংখ্যান বিভাগের ৬৫ বছর পূর্তি, পুনর্মিলনী ২৪-২৫ ডিসেম্বর

রাবি প্রতিবেদক ০১ অক্টোবর ২০২৬ ০৮:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ০১ অক্টোবর ২০২৬ ০৮:৩৯ অপরাহ্ন
রাবির পরিসংখ্যান বিভাগের ৬৫ বছর পূর্তি, পুনর্মিলনী ২৪-২৫ ডিসেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চতুর্থ পুনর্মিলনী ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজন করা হবে।


বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনে বিভাগের সভাপতির কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন পুনর্মিলনীর প্রেস ও প্রচার কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. পাপিয়া সুলতানা।


সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৬১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগ প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ৬৫ বছরে বিভাগটি শিক্ষা, গবেষণা ও একাডেমিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিশ্বব্যাপী ডেটা সায়েন্সের গুরুত্ব বাড়ায় সম্প্রতি বিভাগের নাম পরিবর্তন করে ‘পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ’ করা হয়েছে।


৬৫ বছর পূর্তি উপলক্ষে এবারের পুনর্মিলনীর প্রতিপাদ্য—‘ঙঁৎ খবমধপু, ঙঁৎ চৎরফব, ঙঁৎ ঋঁঃঁৎব’। এতে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, অ্যালামনাস, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীরা অংশ নেবেন। আয়োজনের মাধ্যমে বিভাগের ঐতিহ্য ও অর্জন তুলে ধরার পাশাপাশি সাবেক ও বর্তমানদের মধ্যে যোগাযোগ আরও জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।


পুনর্মিলনীর পাশাপাশি ঐঊঅঞ-অঞঋ-ড৩(ধ), চওঘ-১৩১৪৩-এর আওতায় ‘ঐবধষঃয ধহফ ডবষষ-নবরহম ড়ভ ঞৎরনধষ চবড়ঢ়ষবং রহ ইধহমষধফবংয: ঊারফবহপব, চড়ষরপু, ওহহড়াধঃরড়হ, ধহফ অপঃরড়হ ঞড়ধিৎফং ঝউএং’ শীর্ষক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।


আয়োজকরা জানান, সম্মেলনে গবেষক, শিক্ষাবিদ, স্বাস্থ্যসেবা পেশাজীবী, নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী, শিক্ষার্থী ও উপজাতীয় জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেবেন। বাংলাদেশে উপজাতীয় জনগোষ্ঠীর স্বাস্থ্য ও কল্যাণ উন্নয়নে প্রমাণভিত্তিক পদ্ধতি ও কৌশল নিয়ে সম্মেলনে আলোচনা হবে। পাশাপাশি স্বাস্থ্যগত বৈষম্য কমানো, গবেষণা ও নীতির মধ্যে সমন্বয়, উদ্ভাবনী উদ্যোগ, ঐতিহ্যগত জ্ঞান এবং এসডিজি অর্জনে অন্তর্ভুক্তিমূলক কৌশল নিয়ে আলোচনা হবে।


সম্মেলনের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শাহজাহান খান। এতে মূল বক্তব্য, বৈজ্ঞানিক উপস্থাপনা, পোস্টার সেশন ও বিশেষজ্ঞ আলোচনা থাকবে।

সম্মেলনে অংশ নিতে নিবন্ধন ফি ৮০০ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নিবন্ধনের শেষ সময় ৩০ নভেম্বর।


সংবাদ সম্মেলনে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মনসুর রহমান, পুনর্মিলনীর আহ্বায়ক অধ্যাপক ড. মো. আমিনুল হকসহ বিভাগের প্রায় ৩০ জন শিক্ষক উপস্থিত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন।