বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

লায়ন্স ক্লাব অব রাজশাহীর সেবা পক্ষের উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি ০১ অক্টোবর ২০২৬ ০৯:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০১ অক্টোবর ২০২৬ ০৯:৩৭ অপরাহ্ন
লায়ন্স ক্লাব অব রাজশাহীর সেবা পক্ষের উদ্বোধন

লায়ন্স ক্লাব অব রাজশাহীর উদ্যোগে অক্টোবর সেবা পক্ষ ২০২৬-২৭ সেবাবর্ষের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।


লায়ন্স ক্লাব অব রাজশাহী সারা বছর চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, পরিবেশ সচেতনতা, শৈশব ক্যানসার ও জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে। লায়ন দিবস উপলক্ষে অক্টোবর মাসে ১৫ দিনব্যাপী এ সেবা পক্ষ পালন করা হয়।


উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন এ কে মাসুদ এম জেএফ (রিজিওন চেয়ারপারসন ক্লাবস) ক্যাবিনেট সদস্য লায়ন মোকলেসুর রহমান শাহ এমজেএফ, লায়ন মোহাঃ কাউসার আলী  লায়ন্স ক্লাব অব রাজশাহীর  প্রাক্তন সভাপতিবৃন্দ,  সম্মানিত সভাপতি লায়ন ইফতিয়ার মাহমুদ বাবু, অক্টোবর সেবা পক্ষের চেয়ারপারসন লায়ন তাসলিমা ডালিয়া  ১ম সহ সভাপতি এছাড়া আরও উপস্থিত ছিলেন তৃতীয় সহ সভাপতি লায়ন আব্দুর রহিম সজল সেক্রেটারি লায়ন আবরার হোসেন তুহিন এবং অন্যন লায়নবৃন্দ। 


অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের সহযোগী সংগঠন লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটনের সভাপতি লিও রাকিব হোসেনসহ সংগঠনটির সদস্যরাও অংশ নেন।