বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

চারঘাটে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি ও আলোচনা সভা

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি ০১ অক্টোবর ২০২৬ ০৯:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি ০১ অক্টোবর ২০২৬ ০৯:৩৯ অপরাহ্ন
চারঘাটে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি ও আলোচনা সভা

‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চারঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান।

তিনি বলেন, প্রবীণরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের অভিজ্ঞতা ও অবদানকে সম্মান জানিয়ে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বাভাবিক জীবন নিশ্চিত করতে সবাইকে সচেতনতা বাড়াতে হবে।


আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের গড় আয়ু বাড়ার সঙ্গে সঙ্গে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাও বাড়ছে। তাই প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, পারিবারিক মর্যাদা ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।


‘ঞযব অমব ড়ভ খড়হমবারঃু; জবঃযরহশরহম ঝুংঃবসং ভড়ৎ খরাবং’ আন্তর্জাতিক প্রতিপাদ্যকে সামনে রেখে প্রবীণদের জন্য বিদ্যমান ব্যবস্থাগুলোকে নতুন করে ভাবার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। একই সঙ্গে সমাজে প্রবীণদের অভিজ্ঞতা ও অবদানের যথাযথ মূল্যায়নের আহ্বান জানানো হয়।


অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ রাশেদা পারভীন, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, সাংবাদিক, প্রবীণ ব্যক্তি ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।