বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

মৃত অজ্ঞাত নারীর স্বজনদের খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিবেদক ০১ অক্টোবর ২০২৬ ০৯:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০১ অক্টোবর ২০২৬ ০৯:৪১ অপরাহ্ন
মৃত অজ্ঞাত নারীর স্বজনদের খোঁজে পুলিশ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মৃত নারীর স্বজনদের খোঁজ করছে পুলিশ। ওই নারীকে গেল রোববার (২৭ সেপ্টেম্বর) রামেক হাসপাতালের যাত্রী ছাউনি থেকে উদ্ধার করা হয়। 


ওই নারীকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর থেকে ওই নারীর মরদেহ হাসপাতালের মরচুয়ারিতে রাখা আছে। অজ্ঞাত এই নারীর বয়স আনুমানিক ৫৫ বছর হবে।  


মৃত নারীর আত্মীয়-স্বজন বা পরিচিত ব্যক্তি থাকলে জরুরি ভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল অথবা রাজপাড়া থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে রাজপাড়া থানা পুলিশ।