বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

সংবাদ বিজ্ঞপ্তি ০২ অক্টোবর ২০২৬ ০১:২০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০২ অক্টোবর ২০২৬ ০১:২০ অপরাহ্ন
নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ মাদকবিরোধী টিম ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের সহায়তায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। 


বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাজশাহী জেলার চারঘাট থানার শিবপুর গ্রামের মৃত ইকবাল হোসেনের ছেলে মো. আফতাব হোসেন রেন্টু; কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের মো. আসাদুল ইসলামের ছেলে মো. আসাদ (৪০) এবং একই গ্রামের মৃত এনামুল হকের ছেলে মো. নাজমুল হক (৩৮)-কে মাদকদ্রব্য সেবনের অপরাধে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত (নির্বাহী ম্যাজিস্ট্রেট) রেন্টুকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদন্ড; আসাদকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদন্ড এবং নাজমুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।