বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নগরীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ট্যাবলেট উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ০২ অক্টোবর ২০২৬ ০১:২১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০২ অক্টোবর ২০২৬ ০১:২১ অপরাহ্ন
নগরীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দামকুড়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।


বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা আনুমানিক ১১টার দিকে দামকুড়া থানা পুলিশ সোনাইকান্দি এলাকায় অভিযান চালিয়ে একই গ্রামের মো. আকরাম হোসেনের ছেলে মো. মনিরুজ্জামান ওরফে রানা (৩৮)-কে গ্রেপ্তার করে। এসময় রানার হেফাজত থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত রানার বিরুদ্ধে শাহমখদুম ও রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় পৃথক ২টি মাদক মামলা, আরএমপি’র পবা থানায় ১টি সিআর মামলা এবং ডিএমপি’র মোহাম্মদপুর থানায় ১টি অভিযোগপত্রে অভিযুক্ত রয়েছে।


এছাড়াও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ একই তারিখ দুপুর আনুমানিক ৩টার দিকে আদর্শগ্রাম নীচপাড়া এলাকায় অভিযান চালিয়ে কাশিয়াডাঙ্গা গুচ্ছগ্রামের আব্দুল মালেকের ছেলে মো. শাকিল ওরফে মান্না (২৯)-কে গ্রেপ্তার করে। এসময় মান্নার হেফাজত থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।