বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

দুর্গাপুরে ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ০২ অক্টোবর ২০২৬ ০৬:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০২ অক্টোবর ২০২৬ ০৬:২৩ অপরাহ্ন
দুর্গাপুরে ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

দুর্গাপুরে তিন মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আরিফ আলী (৩৫)কে গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহী।


শুক্রবার (২ অক্টোবর) রাত ৩টা ১৫ মিনিটে দুর্গাপুর থানার জংলীপাড়া জামে মসজিদের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ঝালুকা গ্রামের মো. মুনছুর রহমানের ছেলে আরিফ আলীকে উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, আরিফ আলী দুর্গাপুর থানার পারিবারিক আদালত-সংক্রান্ত একটি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তাঁর বিরুদ্ধে পারিবারিক আদালত আইন, ২০১৩-এর ১৭(৫) ধারায় পরোয়ানা জারি ছিল।


গ্রেপ্তারের পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে সংশ্লিষ্ট দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৫ জানিয়েছে, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারীসহ আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।